লেখক-পরিচালক
কাইজাদ গুস্তাদের 'জ্যাকপট' এখন আলোচনার শীর্ষে। এতে অভিনয় করেছেন সাবেক
পর্ন তারকা সানি লিওন। তার সঙ্গে আছে বলিউডের শ্রদ্ধাভাজন অভিনেতা
নাসিরুদ্দিন শাহ। খুব শিগগির ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে। গুস্তাদ এর আগেও
বলিউডে ছবি নির্মাণ করেছেন। তার বুম ছবিতে নায়ক ছিলেন অমিতাভ বচ্চন।
সানি
লিওনকে নির্বাচন করা প্রসঙ্গে তিনি বলেন, 'তাকে নিয়ে ছবি নির্মাণে আমি
খুবই আনন্দিত। সানির মধ্যে পেশাদারিত্ব রয়েছে। ছবি পরিচালনা করতে গিয়ে তার
চেষ্টা ও পরিশ্রমে আমি মুগ্ধ। প্রতিটি শটে সে সর্বোচ্চ দক্ষতা দেখাতে
চেয়েছে। সব সময় সে জানতে চেয়েছে, কীভাবে কী করতে হবে। এটা আমার খুব ভালো
লেগেছে। এজন্য নিজেকে ভাগ্যবান মনে হয়েছে যে তার মতো প্রতিভার সঙ্গে আমি
কাজ করতে পারছি।' টাইমস অব ইন্ডিয়া।
Home
»
'সানি লিওনের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি'
» 'সানি লিওনের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি'
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment