Blogroll

1:33 AM
0

বিজয়ের মাসে পুরাতন চাওয়া নতুন করে!!!

1আজ বিজয়ের মাসের ২য় দিন! সবারই মনে এই মাসে চলে আসে তেজদীপ্ত ভাব, রক্তে চলে আসে আগুন! কারন এই মাসেই আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের অভ্যুদয় হয়েছে! এমাসেই দেশমাতৃকার বীর সেনানীদের পূর্ণ সাফল্য আসে। জন্ম নেয় স্বাধীন স্বার্বভৌম লাল-সবুজের দেশ বাংলাদেশ!!!
লাখ লাখ শহীদের লাশ, বীরাঙ্গনাদের ত্যাগ সবকিছুর পূর্ন ফল হল দেশের স্বাধীনতা! এখন চলছে সেই বিজয়ের মাস! কিন্তু এই দীর্ঘ সময় পরেও আমরা পাইনি স্বাধীনতার পূর্ন স্বাদ! দেশময় চলছে শকুনদের উল্লাস! বিফলে যেতে বসেছে স্বাধীন বাংলাদেশের পথচলা, সেই সাথে ব্যহত হচ্ছে দেশের সূর্য্য সন্তানদের আত্নাহুতির উদ্দেশ্য! স্বাধীনতাকে নিয়ে সবাই করছে রাজনীতি, কেউ ভালো উদেশ্যে আবার কেউ কুটিলতা নিয়ে!
ফ্যাসাদে পড়েছি, আমরা সাধারন মানুষরা! অনেকে মিথ্যা বুলিতে ভুলে স্বাধীনতাকে বিতর্কিত করছে, করাচ্ছে! পরবর্তী প্রজন্ম হয়ত দেখা যাবে দেশের স্বাধীনতার ইতিহাস, শহীদের আত্নাহুতি, অসংখ্য বীরাঙ্গনা মার ত্যাগকে ভুলে যাবে? এখনও সময় আছে দলমত নির্বশেষে দেশের বৃহত্তর মঙ্গল কামনায় দেশের সঠিক ইতিহাস এবং যার স্থান যেখানে , সেখানে তাকে বসানো উচিত!
সামান্য ব্যক্তি স্বার্থ আর রাজনীতির জঘন্য কৌশলের জন্য আমার মনে হয়, দেশের এই গৌরবজ্বল ইতিহাসকে বিকৃত ও ঢেকে রাখা আর নিজের পায়ে কুড়াল মারা একই কথা! রাজনীতির দৃষ্টিকোনের উর্ধে রাখতে হবে এই মহান স্বাধীনতার ইতিহাস, অবদান…..সব কিছু! একে নিয়ে দলগুলোর মনগড়া মতাদর্শকে বাদ দিয়ে আসলকে ইতিহাসকে স্বাগত জানিয়ে একদিকে যেমন আমাদের দেশের জন্য বিরাট এক মাইলষ্টোন ও বড় একটা প্রাপ্তি আসবে, তেমনি শহীদের আত্নার প্রতি আমরাও শান্তি ফিরাতে পারব। এটাই মনে হয় এই মাসের চাওয়া হওয়া উচিত! বিজয়ের মাসের শুভেচ্ছা সবাইকে!!!!!
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment